বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রিসহ নগদ অর্থ বিতরণ ২০২৪

বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রিসহ নগদ অর্থ বিতরণ ২০২৪

নিজস্ব প্রতিবেদক ঢাকা,
রাজধানীর উত্তরায় বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা, ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪ টার দিকে উত্তরার ১৫ নং সেক্টরে বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স পরিচালনা পর্ষদের উদ্যোগে ইফতারের আগ মুহূর্তে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রি বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয় এবং ইফতার মাহফিল পরবর্তী সময়ে সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
 

এ সময় পরিচালনা পর্ষদের সভাপতি রতন কুমার দাস তার বক্তব্যে বলেন, বিএই সাধারণ প্রকৌশলীদের কল্যাণে কাজ করবে এবং প্রকৌশলীদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য সব সময় নিরলসভাবে কাজ করে যাব।
 


 

কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য সচিব প্রকৌশলী রাকিব হোসেন খাঁন বলেন,আমরা প্রকৌশলীদের জন্য জব প্লেসমেন্ট এর কাজ করছি ,এবং জব কোচিং, এডমিশন কোচিং সহ প্রকৌশলীদের সার্বিক কল্যাণে কাজ করছি এ সময় তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন,বাংলাদেশের প্রকৌশল সমাজকে বিএই সংগঠনের সাথে কাজ করার আহব্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ মির্জা, সাংগঠনিক সম্পাদক এস এম রাসেল সহ পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ।
 


 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী রতন কুমার দাস, সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ মির্জা, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এস এম রাসেল সিনিয়র সহ সদস্য মশিউর রহমান জয়, কোষাধক্ষ্য প্রকৌশলী নাজির আহমেদ খান, দপ্তর সম্পাদক আর্কিটেক্ট শফিকুল আলম শাওন ,বিএই ইলেকশন কমিশনার প্রকৌশলী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব প্রকৌশলী রাকিব হোসেন খাঁন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শেখ হারুন অর রশিদ, প্রকৌশলী নাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রকৌশলী আশিক মাহমুদ সোহাগ সহ বিভিন্ন বিভাগ ও ইউনিটের অন্য অন্য নেতৃবৃন্দ।
 

সবশেষে সংগঠনের সকল সদস্যের সুস্থতা কামনায় ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাজ চলমান। কমিটিতে যারা কাজ করতে ইচ্ছুক তারা ইনবক্সে নক দিন। তাছাড়া ফোন করেও আপনার আগ্রহের কথা জানাতে পারেন।
Please call us if you have any query
+8809638040011